
গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন একটি গলিতে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
রোববার (১২ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন আব্দুল কাইয়ুম, আজাহার আলী, সরোয়ার হোসেন, সাবির মিয়া, মোহাম্মদ রাসেল, সিপু এবং বসত বাড়ির মালিক আবুল কাশেম। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৩ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে