গাইবান্ধার সাঘাটা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালের দিকে উপজেলার পদুমশর ইউনিয়নের এক রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে উপজেলার বোনারপাড়া-বালিয়াখালী সেকশনের রেলওয়ে এফ ব্রিজের উত্তরে দিকে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা জিআরপি পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
১ ঘণ্টা আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে