গাইবান্ধায় রবি চন্দ্র সরকার (৩৫) নামের এক মুদি দোকানি হিট স্ট্রোকে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে তাঁর মৃত্যু হয়। তিনি সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ফণীভূষণ সরকারের ছেলে। স্থানীয় নুরপুর বাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে।
স্থানীয় কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে মুদি দোকানের মালামাল আনার জন্য তিনি পাশের লক্ষ্মীপুর হাটে যান। সেখানে মালামাল কেনার পর প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি পাশের একটি রেস্তোরাঁয় গিয়ে ফ্যান চালু করার কথা বলে বসে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে