গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের দাওয়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক শিশু। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাসেল মিয়া (৭)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা গ্রামের রুবেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল ৫টা দিকে রাসেল মিয়া তার দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোবিন্দগঞ্জের নাসিরাবাদ যাচ্ছিল। নাসিরাবাদ এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি আগেই হেঁটে সড়কের মাঝামাঝি পৌঁছে। এ সময় ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজ রাত ১১টার দিকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই স্বজনেরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১৮ মিনিট আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে