
দেশে স্বৈরাচারের যাতে কোনো অবস্থাতেই পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবাইকে গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে। জনগণের রায়কে সম্মান জানিয়ে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। কেউ যেন নিজের ইচ্ছেমতো সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, ‘কোনো অবস্থাতেই মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাদক কারবারি ও সেবীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
এর আগে ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃক্ষমেলা এবং উপজেলা পরিষদ অডিটরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফাহিম মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস প্রমুখ।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে