
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের পেছনে কাজের তদারকি করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মৃত জহুরুল ইসলাম (৫৫) উপজেলা সদর জয়েনপুর গ্রামের মকবুল হোসেন খাঁ ওরফে ছোট গেদার ছেলে। তিনি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শ্রমিক সর্দার ছিলেন।
উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, জহুরুল ওই এলাকায় মাটি কাটার কাজ তদারকি করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুরঞ্জন কুমার জানান, তাঁকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে