
গাইবান্ধা সদর উপজেলায় অনুরুদ্ধ চন্দ্র (৭) এবং অপূর্ব চন্দ্র (৪) নামে দুই শিশু খালের পানিতে ডুবে মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপূর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাদিয়াখালী ইউপি সদস্য সানা মিয়া। তিনি স্থানীয়দের বরাত দিয়ে মোবাইল ফোনে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার একপর্যায়ে তারা নিজ বাড়িতে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছাড়া নেমে আসে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের...
৮ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির শক্ত অবস্থানের মুখে তারা সীমান্তের কাঁটাতারের এপারে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
২১ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দিনভর টানটান উত্তেজনা ও দ্বিমুখী অবস্থানের পর অবশেষে নয় বছর বয়সী এক বাংলাদেশি শিশুকে ফেরত আনা হয়েছে।
২৫ মিনিট আগে
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে তিন ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকেরা। এতে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এর আগে শ্রমের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের...
২৯ মিনিট আগে