
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে, উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে। তবে মিথ্যা ও বানোয়াট সংবাদ যেন প্রচার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের শিকারীকান্দায় সাত তলাবিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন তথ্যসচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, জেলা প্রশাসক সাইফুর রহমান প্রমুখ।
জানা গেছে, ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৯ কোটি টাকা। ১৮ মাসে কমপ্লেক্স নির্মাণকাজ শেষ করা হবে। নির্মিতব্য তথ্য কমপ্লেক্সে সিনেপ্লেক্স, ডিজিটাল আর্কাইভ, ডিজিটাল ল্যাবসহ নানা সুবিধা থাকবে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৬ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৮ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৩ মিনিট আগে