
গাইবান্ধার সাঘাটায় থানার পাশের পুকুর থেকে উদ্ধার হওয়া যুবক সিজু মিয়ার (২৫) মৃত্যুকে ‘পুলিশি হত্যা’ দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষুব্ধরা কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত সিজু মিয়ার মা মোছা. রিক্তা বেগম, বড় বোন খুশি বেগম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, স্থানীয় ইউপি সদস্য রমজান আলী, মো. আরিফুর রহমান, কবির হোসেনসহ অনেকে।
তাঁদের অভিযোগ, কয়েক দিন আগে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা নিয়ে পুলিশের সঙ্গে সিজুর বিরোধ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। বক্তারা বলেন, ‘সিজু সাঁতার জানত। সে পালানোর সময় পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়নি। পুলিশই পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে বিচার ও সাঘাটা থানার ওসিকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
ইউপি সদস্য রমজান আলী বলেন, ‘১২ ঘণ্টা পানির নিচে থাকলে পোশাক ও কাগজপত্র ভিজে যাওয়ার কথা। অথচ সিজুর পকেটে থাকা প্রশিক্ষণকেন্দ্রের প্রবেশপত্র ছিল একদম শুকনো। এটা প্রমাণ করে হত্যার নাটক সাজিয়েছে পুলিশ।’

পরে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সরে যায়।
এদিকে পুলিশ দাবি করেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে সিজু মিয়া পুকুরে ঝাঁপ দেন। পরদিন সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিজু মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর পরিবার তা অস্বীকার করেছে।
নিহত সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
২ ঘণ্টা আগে