
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছর বয়সী রাফিয়া নামের এক মেয়েশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সৎমা ইশা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান শামীম।
নিহত রাফিয়া দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। তিন মাস আগে শিশু রাফিয়ার মা ও বাবা রানা মিয়ার ছাড়াছাড়ি হয়। তার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর রাফিয়া দাদা-দাদির সঙ্গে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশা বেগম হলেন রানা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ইশারও তিন বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে খেলার সময় সৎবোনের সঙ্গে রাফিয়া মারামারি করে। এর জেরে ইশা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে নিয়ে রাফিয়াকে চুবিয়ে ধরেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা ডোবা থেকে উঠে চলে যান।
স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে রাতে পুলিশ ইশাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।
অভিযোগ ওঠা নারী ইশা বেগম বলেন, ‘আমি রাফিয়াকে পা পিছলে ডোবার পানিতে পড়ে যেতে দেখেছি। তখন সে বেঁচে ছিল। কিন্তু আমি রাগ করে তাঁকে উঠাইনি।’
ওসি আছাদুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরেই সৎমা ইশা বেগমকে আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।’

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
৫ ঘণ্টা আগে