বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আজ রোববার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো ওই গ্রামের মো. জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে মো. ফুয়াদ চৌধুরী (৩৩), মো. ছোটন চৌধুরীর ছেলে মো. রাফি চৌধুরী (১১) ও নবীর হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (২০)। আর আহত হয়েছেন শামীম মিয়া (১৮)। তিনি ওই গ্রামের মো. আবদুল হাই মিয়ার ছেলে। এ ছাড়া সাঘাটা উপজেলায় নম্বার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ও ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো মোখলেছুর রহমান মণ্ডল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে হঠাৎ আকাশ মেঘে ঢেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই গ্রামের তিনজনের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান।

রাজধানীর তুরাগ এলাকায় র্যাব পরিচয়ে এক প্রসাধনী ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে ৩২ লাখ টাকা ও প্রায় ৯ লাখ থাই বাত ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পালানোর সময় তাকে ধরে আওয়ামী লীগের দোসর সম্বোধন করেন প্রতারক চক্রটি। লুটের পর...
৩ মিনিট আগে
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।
৯ মিনিট আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান আজ রোববার এই রিমান্ড মঞ্জুর করেন।
১৬ মিনিট আগে
সাতক্ষীরায় আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম পাড়ার তারিখ নির্ধারণ করে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।
১৮ মিনিট আগে