
গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিং স্টেশনে পেট্রল নিতে গিয়ে ভিড়ে বাইকে ঘষা লাগার জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে পৌরশহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন কাওছার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। তাঁদের মধ্যে কাওছার ও জাহিদকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
রেজওয়ান পলাশবাড়ী পৌর শহরের মহেশপুর গ্রামের আজাহারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোসহ ভিড়ের মাঝে বাইকে ঘষা লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে অন্য বাইকারদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এতে ওই তিনজন আহত হন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, ভিড়ে বাইকে ঘষা লাগাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, ছুরিকাঘাতের ঘটনাস্থল থেকে রেজওয়ান নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও ‘হাত-পা ভেঙে দেওয়ার’ হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপির নামে কিছু ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভিডিও দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। ৩৬ সেকেন্ডের ওই ভিডিও বার্তাটি সামাজিক
৯ মিনিট আগে
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এক অভিনব প্রতারণার শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর ভ্যানচালক। কৌশলে তাকে পান কিনতে পাঠিয়ে তার উপার্জনের একমাত্র মাধ্যম, ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে এক যাত্রী।
১৬ মিনিট আগে
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে...
৩৮ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় সাতজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে