গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী (১২) স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা সড়কের পাশে ঝোপের মধ্যে মেয়েটিকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দিলে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বেলা ৩টার দিকে মেয়েটি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বিকেল ৫টার দিকে সড়কের পাশে ঝোপের মধ্যে থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী ছাত্রীর বরাত দিয়ে তার মা জানিয়েছেন, রাস্তা থেকে দুই যুবক জোরপূর্বক তাকে তুলে নিয়ে গাইবান্ধা মোড়ের দিকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
২ ঘণ্টা আগে
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে গ্যাসের চাপ শূন্যের কোঠায় নামায় একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ হচ্ছে। গ্যাসের তীব্র সংকট শিল্পোদ্যোক্তা ও শ্রমিক-কর্মচারী সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি। সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে তাঁকে মজুরিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী স্পারে ১০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
২ ঘণ্টা আগে