
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) ও উল্লাসোনাতলা হাজীপাড়া গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ওই তরুণী বোনারপাড়া এলাকায় পৌঁছান। সেখানে সৈকতের সঙ্গে তাঁর কথা হয়। সৈকত তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন।
পরে সৈকত একটি ভ্যানে করে তরুণীকে হেলেঞ্চা এলাকার একটি পুরোনো ইটভাটায় নিয়ে যান। সেখানে মুস্তাকিমসহ দুই যুবক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুরে থানায় ধর্ষণের মামলা হয়েছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর বিকেলে আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
৭ মিনিট আগে
শীতকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে শুরু হয়েছে জমি প্রস্তুত ও পেঁয়াজ রোপণের কাজ। বীজের দাম কিছুটা কম থাকায় স্বস্তি ফিরলেও সার পেতে ভোগান্তির অভিযোগ করেছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী সার সরবরাহে কোনো সংকট নেই..
১২ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, অবিলম্বে গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে অবজ্ঞা করে কোনো সরকার দীর্ঘমেয়াদে জনসমর্থন ধরে রাখতে পারে না। গণ
২০ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর মৌলভীপাড়ার গোলাম মোস্তফার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে