
ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আজ রোববার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মজিবুর রহমানের ছেলে সোহাগ মণ্ডল (২৭), রংপুরের হারাগাছ থানার বাসিন্দা মো. মোরশেদ (৪০) এবং দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রানা (৪০) ও মো. সোহেল (৩০)। নিহত সোহাগ ও আহত রানা ও সোহেল তিন বন্ধু। তাঁরা ঢাকার নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। ঈদের ছুটিতে দোয়েল পরিবহনের বাসে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। নিহত মো. মোরশেদ ঢাকার বাংলামোটর এলাকার ফরহাদ মার্কেটে মোটর পার্টসের ব্যবসায়ী ছিলেন। শ্যামলী পরিবহনের বাসে তিনি পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন।
মহিপাল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে সেতুর সংস্কারকাজ চলছিল। সেতুর আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস-অ্যাম্বুলেন্সের চালকের কথা-কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু বাসের জট লেগে যায়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসের সুপারভাইজার ও দুই যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে বাড়ি থেকে কচুয়া বাজারে দোকানের উদ্দেশে রওনা হন তাঁর বাবা। তবে দুপুরের দিকে দোকানটি বন্ধ দেখেন ছানাউল্লাহ। পাশের দোকানদার জানান, তাঁর বাবা অসুস্থতার কথা বলে বাড়ি চলে গেছেন। তবে বাড়িতে নুরুল ইসলামকে পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক বৃদ্ধাকে (৬৮) ধর্ষণের অভিযোগে মো. খোকন (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের খিজিরপুর গ্রাম থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে গণপিটুনি দিয়ে ও পিঁপড়ার কামড় খাইয়ে পুলিশে সোপর্দ করে।
১ ঘণ্টা আগে