
ফেনীর পরশুরামে কোরবানির গরুর চামড়া নদীতে ফেলার অভিযোগে শুক্কুর আলী (৪৩) নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে।
শুক্কুর আলী পরশুরামের মালিপাথর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির দিন বিকেলে শুক্কুর আলী কিছু গরুর চামড়া কিনে বিক্রি করতে না পেরে তা সিলোনিয়া নদীতে ফেলে দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘৬০০ টাকা দিয়ে চামড়া কিনেছি, এখন বিক্রি করতে পারছি না। তাই নদীতে ফেলে দিচ্ছি।’
এ ব্যাপারে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘নদীতে চামড়া ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া ভিডিওটি প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তিও তৈরি হয়েছে।’ এ জন্য শুক্কুর আলীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে শুক্কুর আলীর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলার প্রস্তুতি নিচ্ছে।

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
২৬ মিনিট আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
৩৪ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
১ ঘণ্টা আগে