
ফেনীর ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তাঁরা।
আটক ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠাননগর গ্রামের মোশারফ হোসেন শাহিন এবং একই গ্রামের মেহেদী হাসান। তাঁদের সঙ্গে থাকা ইসমাইল নামের অপর ছিনতাইকারী পালিয়ে গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকা থেকে ছিনতাইকারীদের ধরা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া কাজিরদিঘি এলাকা থেকে মুহুরীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন এক নারী যাত্রী। তখন চালক ছাড়াও যাত্রী বেশে দুই যুবক বসা ছিলেন। অটোরিকশাটি মুহুরী ব্রিজের কাছাকাছি এলে ওই নারীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান ওই দুই যুবক। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একটি নির্জন এলাকায় নারী যাত্রীকে নামিয়ে দিয়ে মুহুরীগঞ্জের দিকে চলে যায় অটোরিকশাটি। পরে ওই নারী অপর একটি অটোরিকশায় উঠে ছিনতাইকারীদের পিছু নেন।
ছিনতাইকারীরা মুহুরীগঞ্জ হাইওয়ে স্ট্যান্ড দিয়ে ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেন। পরে রেললাইন দেখে পেছনে ফেরার সময় ওই নারী যাত্রী তাঁদের দেখে ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকেন। তখন ছিনতাইকারীরা রেলওয়ে ক্রসিং পার হয়ে ছাগলনাইয়ার দিকে দ্রুত চলে যান। পেছন থেকে স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে তাঁদের ধাওয়া দেয়। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকায় তাঁদের আটক করে গণপিটুনি দেয়। পরে আটক দুজনকে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার এস আই মো. শহিদুল ইসলাম বলেন, আটক দুজন ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। তাঁদের ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁদের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে ডায়রিয়া। পরে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৭ ঘণ্টা আগে