
ফেনীর সোনাগাজী থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে দুর্ধর্ষ চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সোনাগাজী বাজারের শেখ আকিলা মার্কেটের দ্বিতীয় তলায় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকসে এ চুরি হয়।
চোরের দল অন্তত ৪৫০টি মোবাইল ফোন, ৫০টি হাতঘড়ি, সার্ভিসিংয়ের জন্য রাখা গ্রাহকদের ৫০টি মোবাইল ও ক্যাশবক্সে থাকা প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ। তিনি জানান, প্রতিদিনের মতো গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন। গতকাল সকালে এসে দোকানের তালা কাটা দেখতে পান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখেন, ছয়জনের একটি চোর চক্র মালপত্র লুট করছে। তিনি বলেন, ‘এত বড় আর্থিক ক্ষতিতে আমি এখন দিশেহারা হয়ে পড়েছি।’
সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি দোকানে ঢুকে ব্যাগে মালপত্র ভরছেন, বাকিরা মার্কেটের নিচে অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মার্কেট থেকে থানার দূরত্ব মাত্র ৩০০ গজ। অথচ এত বড় চুরির পরও থানার ওসি বা সার্কেল এএসপি কেউ ঘটনাস্থল পরিদর্শন করেননি। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, এটি অত্যন্ত পরিকল্পিত ঘটনা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, চুরি ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চক্র এর সঙ্গে জড়িত।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থানার কাছে চুরি প্রসঙ্গে তিনি বলেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারে নৈশপ্রহরী থাকে না এবং পুলিশের টহল ধীরে ধীরে প্রত্যাহার করা হয়।
সিসি ক্যামেরা থেকে চোর চক্রের কাউকে শনাক্ত করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
২ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে