ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাতমন্দির রোড এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই শিশু হলো পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) এবং ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। তারা পরিবারের সঙ্গে সাতমন্দির রোডের শেখ ভবনে ভাড়া থাকত।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, দুই শিশু শুক্রবার সন্ধ্যার দিকে খেলতে বের হয়। অনেকক্ষণ পরও তারা ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে তাদের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই সালাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকে পড়ে শিশু দুটির মৃত্যু হয়। তাদের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটির নির্মাণকাজ চলমান থাকলেও নিরাপত্তাব্যবস্থা ছিল না। সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল। সেখানে কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে