
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশপুরের মটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গভীর রাতে ফেনী ব্যাটালিয়নের টহল দল মটুয়া এলাকায় টহল দেওয়ার সময় শিশুসহ ১১ জনকে আটক করে। তাদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনটি শিশু রয়েছে। বিএসএফ রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং সুকৌশলে বাংলাদেশে পুশ ইন করে।
আটক ব্যক্তিরা জানান, তাঁরা গৃহকর্মীসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাই পথে বিভিন্ন সময় দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। তাদের থেকে প্রাপ্ত জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, সবাই বাংলাদেশের নাগরিক। বিজিবি প্রাথমিকভাবে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হয়ে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করেছে।
আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মো. রাসেল হাসান শেখ (৩৩) ও শ্যামলী খাতুন (৩৫), সদরের পলিডাঙ্গা গ্রামের সোনালী খাতুন (৩২), যশোর সদরের পেরুলিয়া গ্রামের হোসনেয়ারা (৪০), নোয়াপাড়া উপজেলার নওলী মোল্লাবাড়ি গ্রামের সালমা (৪৫) ও মিনা (৪২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাতপুর গ্রামের হোসনে আরা বেগম (৬০) ও সেলিনা বেগম (৪৫) এবং তিনটি শিশু।
বিজিবি জানায়, এ ঘটনায় ৪ বিজিবির কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়ক প্রতিবাদলিপি দিয়েছেন। পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে