
ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ধূমপান ও নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থী উচ্চশব্দে গান বাজিয়ে নাচছে এবং একজন প্রকাশ্যে ধূমপান করছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তবে পরে কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সাউন্ড সিস্টেম এনে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে। বিতর্কিত ভিডিওটি সেখান থেকেই ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
ভিডিওতে প্রকাশ্যে ধূমপান ও বেপরোয়া আচরণের বিষয়টি দেখে অনেকেই বিস্মিত। কলেজের সাবেক শিক্ষার্থী হেদায়েত মোল্লা ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সময়ে কেউ সিগারেট খাওয়ার সাহসই করত না। আর এখন তো প্রকাশ্যে গাঁজা খাওয়া ও নাচানাচি চলছে! এটা অত্যন্ত দুঃখজনক।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখে মনে হয়েছে কোনো সিনেমার দৃশ্য। ভাবতেই কষ্ট হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৈতিক অবক্ষয়।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মুলকুতের রহমান বলেন, ‘কলেজের মূল অনুষ্ঠান দুপুর ১২টার মধ্যেই শেষ হয়েছিল। পরে কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে আনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম দাবি করেন, ‘ভিডিওর কিছু অংশ এডিট করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি সদ্য দায়িত্ব নিয়েছি, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত নই।’
ঘটনার পর কলেজের প্রশাসনিক তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাঁরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে