
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথদেবের রথযাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্বরে এসে শেষ হয়।
রথযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ব্যবসায়ী পরিমল ঘোষসহ বিভিন্ন ধর্মীয় নেতারা।
রথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথদেব হলেন জগতের অধীশ্বর—জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হলেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
২৫ মিনিট আগে
নাটোরের সিংড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপ্লব কুন্ডু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
৩২ মিনিট আগে