
ফেনীর দাগনভূঞা উপজেলায় গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় (র্যালি) বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকালে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে বিজয় র্যালি বের করা
হয়। র্যালিটি পৌর শহরের চৌমুহনী রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় পৌঁছায়। সেখানে অবস্থানরত বিএনপির একটি পক্ষ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এবং জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্যসচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল, সরোয়ার জাহান, বেলাল, সিফাত, মিলন, সঞ্জিত দাস, জাহাঙ্গীর ও জাহানারা বেগম।
উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ‘বিজয় র্যালিতে হামলার ঘটনা ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতে এবং আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ নেতা-কর্মীদের ওপর এ হামলা হয়। এতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক সরাসরি অংশ নেন। আমরা বিশৃঙ্খলা এড়াতে হামলার প্রতিবাদ না করে ফিরে এসেছি।’
অভিযোগের প্রসঙ্গে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের নিয়ে জিরো পয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছিলাম। তাঁরা (বিপক্ষের লোকজন) মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের কটাক্ষ করে মন্তব্য করেন। তখন আমাদের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেখানে আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি। আমাদের নেতৃত্বে হামলার অভিযোগ সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশ সতর্ক অবস্থায় আছে। এ বিষয়ে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে