ফেনীর ছাগলনাইয়ায় মো. হানিফ (৩৫) নামের এক যুবকের দুই হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের মা বালি বিয়া (৭০) বলেন, ‘আমাদের গ্রামের আহমদ উল্লাহর ছেলে চোরাকারবারি করিম জুনা ও তার সহযোগীরা ঘটনার দিন সন্ধ্যায় হানিফকে ঘর থেকে ডেকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে দুই হাত কেটে কুপিয়ে হত্যা করেছে। সন্ধ্যা ৭টার দিকে হানিফের দুই বন্ধু ফারুক ও রিয়াজ আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের দুই হাত কাটা অবস্থায় লাশ দেখতে পাই। ময়নাতদন্ত শেষে (মঙ্গলবার) বাদ আসর জানাজা শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
২ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৩ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৪ ঘণ্টা আগে