
আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না আসায় বিএনপিকে অনেক খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে না গিয়ে লাঠি হাতে তিনি মার্কিন প্রতিনিধিদলের কাছে নালিশ করতে চলে গেছেন। তাঁরা জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অচিরেই টের পাবেন রাজনীতিতে তাঁরা কতটা সংকুচিত।’
মন্ত্রী এ সময় আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রূপান্তরিত করা হতে পারে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, পৌর মেয়র ওমর ফারুক খান প্রমুখ।

মাঠকর্মী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার একান্ত সহকারী পরিচয় দেওয়া তোয়াইনিং মার্মা বলেন, ‘ঠিকাদার ভোর হওয়ার আগেই ছাগলগুলো নিয়ে আসেন। তখন স্যাররা থাকেন না। আমি ও দীপঙ্কর চাকমা মিলে ছাগলগুলো গ্রহণ করে উপকারভোগীদের মধ্যে বিতরণ করে দিই।’
১৪ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩১টি মামলা করা হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য থাকার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন শুরু করেন তাঁরা।
২৬ মিনিট আগে
পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী সোমবার রাজাকে ডেকে নেওয়া হয়। পরে তাঁরা একসঙ্গে মাদক সেবন করেন। একপর্যায়ে জাল বা নেটজাতীয় বস্তু দিয়ে শ্বাসরোধে রাজাকে হত্যা করা হয়। হত্যার পর রাজার মোবাইল ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে টাকা দাবি করা হয়।
১ ঘণ্টা আগে