
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। আজ বুধবার বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী আয়োজনে এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
আবদুল খালেক বলেন, এমপিওভুক্ত শিক্ষকসহ অন্য শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। যে প্রজ্ঞাপন হয়েছে, তার মাধ্যমেই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, ‘আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ পেতে ঘুরতে হতো। আমরা দায়িত্ব নেওয়ার পর সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছি। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন।’
বর্তমান সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান আবদুল খালেক। তিনি বলেন, ‘সরকার পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আমরা শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছি।’
সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে বলে মন্তব্য করে আবদুল খালেক বলেন, ‘সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে। সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। আমরা চাইব, শিক্ষকেরা শিক্ষকের মতো আচরণ করবেন। কারণ, শিক্ষকেরা জাতির বিবেক। তাঁদের মাধ্যমে আগামী দিনের প্রজন্ম গড়ে উঠবে।’
জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এ সচিব। তিনি বলেন, জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারেন ইউনিভার্সিটি অব মালয়ার ব্রাইট স্কলারশিপ ২০২৭-এ। পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য এই বৃত্তি দেওয়া হবে। মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
১৯ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১ দিন আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১ দিন আগে