আকাশে উড়ছে রং-বেরঙের ঘুড়ি। সেই ঘুড়ি দেখেতে হাজারো মানুষের ভিড় পদ্মার পাড়ে। পঙ্খিরাজ, চিল, ড্রাগন, হাজারী গোলাপ, ডিঙি নৌকা, জাতীয় পতাকার অবয়বে তৈরি ঘুড়ি। একযোগে সেই ঘুড়ি উড়াতে মেতে উঠেছে ফরিদপুরবাসী।
ফরিদপুর শহরতলির পদ্মার পাড়ের এলাকাটি ধলার মোড় হিসেবে পরিচিত। গত সাত বছর ধরে এই এলাকায় ঘুড়ি উৎসবের আয়োজন করে আসছে ফরিদপুর সিটি অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে ‘চলো হারাই শৈশবে’ প্রতিপাদ্য নিয়ে পেপারটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের সহযোগিতায় সপ্তমবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করে সংগঠনটি।
বিকেল ৪টায় ঘুড়ি উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় ফরিদপুর পুলিশ সুপার মোর্শেদ আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুসহ অনেকে।
উৎসব দেখতে ফরিদপুর শহর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার বাসিন্দারা ভিড় করেন। সেখানে ঘুড়ি বিক্রির ব্যবস্থাও ছিল। এই উৎসবে পরিবার নিয়ে এসেছেন ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা তামান্না আক্তার।
তামান্না আক্তার বলেন, ‘ঘুড়ি উৎসব ফরিদপুরের ঐতিহ্যবাহী একটি উৎসবে পরিণত হয়েছে। দেশের অন্য কোথাও এরকম আয়োজন হয় কি-না জানা নেই। আমি এখানে গত তিন বছর ধরে আসছি, আমার খুবই ভালো লাগে। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করি। এবার পরিবারের সবাইকে নিয়ে এসেছি।’
‘শহুরে নাগরিক জীবনে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও শিখরের কথা নতুন প্রজন্ম প্রায় ভুলতেই বসেছে। এখানে এসে যেন শৈশবে হারিয়ে গেছি। ঘুড়ি উড়ানো আমাদের বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহ্য। এমন আয়োজনে এসে আমাদের শিখরে চলে গেছি। এই তরুণ আয়োজকেরা আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমরা শৈশবে এভাবে ঘুড়ি ওড়াতাম।’ ঘুড়ি উৎসবে এসে এভাবে নিজের ভালো লাগা প্রকাশ করেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশীষ দাস।
ফরিদপুর সিটি অর্গানাইজেশনের রোকন উদ্দিন বলেন, ‘ঘুড়ি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। সেই ঐতিহ্যকে ধারণ করে রাখতে প্রতি বছর এই আয়োজন করে থাকি। শৈশবের স্মৃতিতে ফিরে যেতে অনেকে রং-বেরঙের ঘুড়ি ওড়াচ্ছে। এখানে ফরিদপুরের বাইরে থেকেও অনেকে এসেছে।’
উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ঘুড়ি আমাদের হারিয়ে যাওয়া শৈশবের স্বপ্ন, আমাদের বর্তমান যৌবনের স্বপ্ন। ঘুড়ি আকাশে যখন উড়ে বেড়ায় তখন আমরা শুধু তাকিয়ে থাকি না, এই সৌন্দর্য উপভোগ করি। এই সৌন্দর্য ফরিদপুরবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘চর কেন্দ্রিক এই উৎসবকে স্থায়ী রূপ দিতে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। ঘুড়ি উৎসবের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা, বৈশাখী মেলাসহ বিনোদনমূলক উৎসবের ব্যবস্থা করা হবে।’

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
২৫ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
২৭ মিনিট আগে
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
৩৩ মিনিট আগে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এতদিন গ্রেপ্তার হননি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
৩৮ মিনিট আগে