ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আশরাফুল মোল্যাকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আশরাফুল মোল্যা জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন না। এ মামলার অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামি আশরাফুল মোল্যা স্ত্রী সুমা আক্তারকে (২০) নিয়ে জেলার মধুখালী উপজেলার দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টারে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট দুপুরে মিলের কোয়ার্টারে ওই দম্পতির কক্ষে গলায় ফাঁস দিয়ে স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশে খবর দেন স্বামী আশরাফুল। পুলিশ খবর পেয়ে তাঁদের ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার পরদিন নিহতের ভাই মো. সেলিম মোল্যা বাদী হয়ে স্বামী আশরাফুল মোল্যাসহ দুজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে ময়নাতদন্ত রিপোর্টে সুমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে বিষয়টি প্রমাণিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে স্বামী আশরাফুল ইসলামসহ দুজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, এই মামলায় আসামি স্বামী আশরাফুল মোল্যা তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় ঘোষণা করেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
৩ মিনিট আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১২ মিনিট আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
২১ মিনিট আগে