
ফরিদপুরের ভাঙ্গায় ড্রামের মধ্যে তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে (পাম্পে) হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে উপজেলার দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিক পক্ষ। বন্ধ ঘোষিত দুই প্রতিষ্ঠান হলো উপজেলার সুয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন সিসিবিএল ফিলিং স্টেশন ও ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন পুখুরিয়া ফিলিং স্টেশন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন সিসিবিএল ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির মালিক সালমান মুন্সিসহ তিনজন কর্মচারী আহত হন। তাঁরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতের ভাই বাইজিদ মুন্সি জানান, তাঁদের দুটি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সিসিবিএল ফিলিং স্টেশনে গতকাল রাতে স্থানীয় আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ, আকরামসহ ৮ থেকে ১০ জন এসে অতর্কিতভাবে হামলা চালান। তিনি বলেন, ‘আমরা এই ক্রান্তিলগ্নে দুটি ফিলিং স্টেশন থেকে নিয়মিতভাবে বাস, মোটরসাইকেলসহ সেচ পাম্পে তেল দিয়ে থাকি। কিছু অসাধু কালোবাজারি তাদের ড্রামে ভরে তেল দিতে বলে। তাদের তেল না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাই সালমান মুন্সিসহ কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় আমার ভাইসহ আরও দুই কর্মচারীকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
বাইজিদ আরও বলেন, ‘জেলা পাম্প মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মালিকানাধীন দুটি ফিলিং স্টেশন বন্ধই থাকবে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘হামলার খবর পেয়ে সুয়াদী ফিলিং স্টেশন পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জ্বালানি সংকট সম্পর্কিত আরও পড়ুন-

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
২ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
২ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৩ ঘণ্টা আগে