
ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা। এতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন সময়ে এই সাপ মারতে পারলে পুরস্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে তাঁর এমন ঘোষণাকে বন বিভাগ আইন পরিপন্থী বলার পর মত পাল্টিয়েছেন এই নেতা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ তাঁর বক্তব্যের একপর্যায়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে কথা বলেন।
সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, ‘ফরিদপুর কোতয়ালী এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। যতজন যে কয়টি সাপ মারতে পারবে, প্রত্যেক সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
এ বক্তব্যের ২০ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বক্তব্য বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। যা ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। এ ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি রাসেলস ভাইপার ধরতে গিয়ে সাপের কামড়ে মারা যায়, তবে এ দায় কে নেবে?’
তবে এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, ‘বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বন্যপ্রাণী নিধন আইন সম্পর্কে জানা নেই। আমরা এর ব্যাখ্যা দিয়ে একটা প্রেস রিলিজ দেব; যাতে বলা হবে রাসেল ভাইপার জীবিত অবস্থায় ধরে বন বিভাগের কাছে সোপর্দ করলে এ পুরস্কার দেওয়া হবে।’

প্রশাসনকে আগেই জানানো হয়েছিল বাল্য বিয়ের খবর। কিন্তু সেই খবর দেওয়ার পরও নীলফামারীর সৈয়দপুরে থামানো যায়নি চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীর বিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই কাজীর মাধ্যমে কাবিন এবং দুই বাড়িতেই ঘটা করে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর তিন দিন ধরে স্বামীর সংসারও করছে ওই শিশু।
৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে মুন্সীগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আগে গ্রেপ্তার লাইলী আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরের বেলায়েত শেখ ৫৯ বছর বয়সে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি।
১২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ মো. জাবেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে