
নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা সাম্প্রতিক নিয়োগ বাতিল করে যোগ্য এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্তদের নিয়োগের দাবি জানান।
আজ রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা বলেন, যারা ১৭ বছর আওয়ামী লীগ করত, এখন তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।
আইনজীবী আক্তার হোসেন বলেন, ফ্যাসিস্টরা বিনিময়ের মাধ্যমে এখানে মূল্যায়িত হয়েছে। তাদের দ্রুত বাদ দিয়ে যারা ১৭ বছর রাজপথে ছিলেন তাদের নিয়োগ দিন।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইয়ুব আলী আশরাফি বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের লোকজনকে অ্যাটর্নি জেনারেল অফিসে নিয়োগ দেওয়া হয়। এটা রাজনৈতিক নিয়োগ বলা যায়। কিন্তু এইবার ফ্যাসিস্টদেরও নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল আন্দোলন–সংগ্রামে ছিলেন না।
আইনজীবী এবিএম ইব্রাহিম খলীল এই নিয়োগে চার কোটি টাকা লেনদেনের অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন আইনজীবী শরীফ ইউ আহমেদ, মো. ইসা, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন ও আনোয়ারা শিখাসহ অন্যরা।

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।
১৫ মিনিট আগে
সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজার করতে যাচ্ছিলেন হাসান আলী। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৪০ মিনিট আগে
রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৭ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৭ ঘণ্টা আগে