
ফরিদপুরে ফ্যাসিবাদের দোসরেরা বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক করে কুমার নদ থেকে অবৈধভাবে বালু তুলছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ বিষয়ে তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুমার নদ রক্ষায় আজ শনিবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ মন্তব্য করেন। তিনি বলেন, অসাধু কাজের সঙ্গে বিএনপি নেতারা জড়িত থাকলে পুলিশে ধরিয়ে দেবেন। বিএনপি কারও কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেবে না।
দুপুরে সালথা উপজেলার রসুলপুর বড়দিয়া বাজারে এই সমাবেশ হয়। অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে কুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ সমাবেশটির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বালী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন কুমার নদ থেকে বালু উত্তোলন করায় পাড় ধসে যাচ্ছে। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ড্রেজার জব্দ করলেও এখনো এই অবৈধ কাণ্ড বন্ধ করা যায়নি।

সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘৫ আগস্টের পর এত তাজা প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার আন্দোলনে আত্মহুতির পর যখন আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসরেরা এখনো আছে। কুমার নদের বালু উত্তোলনের সঙ্গে যারা ছিল, তারা ফরিদপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে খাতির করে আবার বালু উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।’
এসব অসাধু কাজ আর নগরকান্দা-সালথায় হতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘প্রশাসনের নিকট অনুরোধ করব—যখনই আপনারা তথ্য জানবেন, তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেবেন। পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমাদের সাধারণ খেটে খাওয়া দরিদ্র কৃষকসহ আপামর মানুষের জীবিকা, প্রকৃতি, প্রাণবৈচিত্র্য এই নদের ওপর নির্ভরশীল।’
শামা ওবায়েদ ফরিদপুরে পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৭ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে