
ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে চার যুবক গণপিটুনির শিকার হয়েছে। তাঁদের মধ্যে শাহীন শিকদার (২৮) নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা ভ্যান চুরি করতে এসেছিলেন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ মাতুব্বর (২১) ও উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কুঞ্জনগর গজনা গ্রামের এনামুল মিয়া সরদার (২৬)। তাঁদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে গ্রামের অনেকের বাড়িতে ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। গতকাল দিবাগত রাতে ভ্যানচালক আক্তার ফকিরের বাড়িতে ভ্যান চুরি করতে যান পাঁচ যুবক। বিষয়টি টের পেয়ে আক্তার ফকির তাঁদের ধাওয়া দেন এবং তাঁর চিৎকারে গ্রামের শতাধিক মানুষ বেরিয়ে এসে তাঁদের আটক করেন।
এ সময় একজন পালিয়ে গেলেও চারজনকে বেধড়ক মারধর করেন এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাহীন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে তিনজন চিকিৎসাধীন, তাঁরা শঙ্কামুক্ত।
জানতে চাইলে ভ্যানচালক আক্তার ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আমাদের গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ জন্য রাতে গ্রামের মানুষ ঠিকমতো ঘুমাইতেছিল না। গত রাতে মাত্রই ঘুমাতে গেছি, তখনই আমার ভ্যানের শিকল ধরে টান দেওয়ার শব্দ শুনে বের হয়ে দেখি চোরের দল। তখন চিৎকার দিলে গ্রামের হাজার হাজার মানুষ দাবড়াইয়ে ধরে ফেলে।’
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (দায়িত্বরত নগরকান্দা সার্কেল) বলেন, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে, তারা একটি বাড়িতে ভ্যান চুরি করতে গিয়েছিল। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের মারধর করে এবং একজন মারা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে