ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।
আজ রোববার সকাল ৮টার দিকে মাশাউজান এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টন দেখতে পান পথচারীরা। কার্টন খুলতেই ভেতরে নবজাতকের লাশ পাওয়া যায়। আস্তে আস্তে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে।
স্থানীয় বাসিন্দা টুকু শেখ জানান, ‘রোববার সকালে মহাসড়কের পাশে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে থাকা একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পাই। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।’
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশটির ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২৫ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৩৯ মিনিট আগে