
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় আরোহীসহ একটি প্রাইভেট কার পুকুরে ছিটকে পড়েছে। এতে চালকসহ চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার নওপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকার ব্যাংক কর্মকর্তা সঞ্জীব ঘোষ ও ব্যবসায়ী মেহেদী আল আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া এবং প্রাইভেটকারচালক রুবেল হোসেন। তাঁরা জমি কিনতে ভাঙ্গায় এসেছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভাঙ্গা রেলস্টেশনের কর্মকর্তা স্বপন সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি বেলা আড়াইটার দিকে ওই এলাকা দিয়ে যাচ্ছিল।
একই সময় গ্রামীণ সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর উঠে যায় প্রাইভেট কারটি। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি ছিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
এ ঘটনায় প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা বেঁচে যান। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। তবে কেউ গুরুতর আঘাতপ্রাপ্ত হননি। এ ছাড়া প্রাইভেট কারটি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে