
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ায় দুই গ্রামের ১৫ জন আহত হয়। এর মধ্যে সলিথা গ্রামের মোস্তফা মাতুব্বরসহ (৫৫) দুজন এবং মীরাকান্দা গ্রামের জবেদ মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তাঁর হাত কেটে যাওয়াসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মো. সফর আলী আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দুই গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে সলিথা গ্রামের আয়োজনে ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে দোকান-পসরায় কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন মীরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামের এক তরুণের মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র ঢাল-সরকি, কাতরা, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
সলিথা গ্রামের বাসিন্দা ও গ্রাম্য মাতুব্বর আকতার হাদি অভিযোগ করে বলেন, ‘অপর পক্ষের লোকজন মোস্তফা মাতুব্বর নামের একজনকে কুপিয়ে আহত করে। তা ছাড়া আমার দোকানসহ পাঁচ-ছয়টি দোকান ভাঙচুর করে। পরে আমরা মিলে তাদের ধাওয়া করি। এ সময় আমাদের গ্রামের সাতজন আহত হয়।’

অপরদিকে মীরাকান্দা গ্রামের বাসিন্দা ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জিয়াউর রহমান বলেন, ‘গতকাল সলিথা গ্রামের ওয়াজে আমাদের গ্রামের নাঈমকে ডেকে নিয়ে মারধর করে। তাতে তার মাথা ফেটে যায়। এর জেরে আজ সকালে আমাদের গ্রামের মানুষ একত্র হয়ে প্রতিবাদ জানিয়েছে। এরপরই দুই গ্রামের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে থানা-পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় কাইজ্জ্যা বন্ধ হয়।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১৮ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২৪ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৩৮ মিনিট আগে