
দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সব সময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। আজ শনিবার সকালে দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল ফয়সল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত পাহারাই নয়, চোরাচালান, মাদক, মানব পাচার, অস্ত্র পাচারসহ আন্তসীমান্ত অপরাধ দমনেও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
বিনা মূল্যে চিকিৎসাসেবা আয়োজন নিয়ে দিনাজপুর সেক্টরের কমান্ডার বলেন, বিজিবি মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এই উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।
কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়াসহ তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন এস এম মাহদী জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী প্রমুখ।

রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় মিজানুর রহমান (৪৮) নামের এক ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারোবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করেন। আটকের পর তাকে পেটাতে পেটাতে গ্রামে ফিরিয়ে আনা হয়। পরে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হলে একপর্যায়ে তিনি মারা
২ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল গাজী নিজের দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ তীব্র ভাঙনে আব্দুল্লাহর পায়ের নিচের মাটি ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে নদীতে তলিয়ে যেতে থাকে।
২ ঘণ্টা আগে