দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী। আজ রোববার সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন– চৌড়িয়া গ্রামের ভিখারী দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (২১) এবং একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু মিয়া (১৬)। স্থানীয় একটি গ্যারেজে মেকানিকের কাজ করতেন তাঁরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলেন। একই সময় যাত্রীবাহী একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিনয় চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় জিতু মিয়াকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আহসান হাবিব জানান, সন্ধ্যার পরে জিতু নামের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অটোভ্যান জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে আমিনুরের লাশ সাতক্ষীরার শ্যামনগরে লোকালয়ে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৯ মিনিট আগে
গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়ে সব গরু হারান। একদিন পর আজ সোমবার পুলিশের অভিযানে ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।
১৫ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের....
১৮ মিনিট আগে
গুরুদাসপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের তালিকা তৈরির কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার উপজেলার চাপিলা ইউনিয়নের শাহীবাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ মিনিট আগে