মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।
মাসুদ উদ্দিন চৌধুরীকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি থেকে গত ২৩ মার্চ গভীর রাতে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ২৪ মার্চ পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে, ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিনের এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় রিমান্ডের পর ৪ মে মিরপুর থানার বিপ্লব শেখ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
বিভিন্ন মামলায় মোট আট দফা রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর ১১ মে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পথযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতি ও প্রশাসনে বৈষম্য দূর করতে হবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
৮ মিনিট আগে
বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা ব্যবসায়ী রাহুল যাদবের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর সাবেক স্ত্রী, স্ত্রীর বর্তমান স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৩ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া শ্বশুরকে জামিন দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে আমিনুরের লাশ সাতক্ষীরার শ্যামনগরে লোকালয়ে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে