
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক বছর বয়সী এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বিকেলে স্বামীর মোটরসাইকেলে বিরামপুরের ঢাকা মোড়ের দিকে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে পৌঁছালে রুমি আক্তার ও তাঁর শিশুসন্তান মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রুমিকে চাপা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। তাঁদের বাড়ি পার্শ্ববতী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিগাগাড়ি গ্রামে।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে থানায় জিডি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।
৩১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ২৫ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর প্রশাসনের তদন্তে জানা গেছে, বিদ্যালয়ের পাশের ধানখেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
৩৯ মিনিট আগে