
দিনাজপুরের কাহারোল সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে ১৬ মার্চ সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটি বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তাঁর লক্ষ্য। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও সেই কর্মসূচি হাতে নিয়েছি।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন প্রক্রিয়া বন্ধ ছিল—বাধাগ্রস্ত ছিল। এর ফলে অনেক জায়গায় খাল ও নদী পলি জমে ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় খালের মাঝখানে দোকানপাট ও বাড়িঘর গড়ে উঠেছে। আমরা সকল বাধাবিপত্তি উপেক্ষা করে এবং সকলের সহযোগিতায় সেসব খাল পুনঃখনন করতে চাই।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘দেশের জন্য এই মুহূর্তে খাল খনন কর্মসূচি অতি প্রয়োজন। আমরা যদি খাল খননকাজ শেষ করতে পারি, তাহলে দেশের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীত সরকারের আমলে যেভাবে মেগা দুর্নীতি হয়েছিল। আমরা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি পরিচালনা করব, সেখানে যাতে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় না পায়, সে জন্য আমরা নিবিড় পর্যবেক্ষণ করব। এই খাল খনন কর্মসূচিতে আমরা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করব দায়িত্বশীলতার মাধ্যমে।’
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন–ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
৩ মিনিট আগে
চট্টগ্রামে হত্যা ও অস্ত্রের দুটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে নতুন করে চাঁদাবাজির পৃথক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৩ মিনিট আগে
এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক ও ৭টি সিএনজি স্টেশন গ্যাস-সংকটে পড়েছে। গ্রাহকেরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
১৯ মিনিট আগে
ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ চলে যাওয়া এখন আর কয়েক ঘণ্টার সমস্যা নয়। অনেক সময় ২৪ ঘণ্টায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ফটোকপি, প্রিন্ট, স্ক্যান, ছবি তোলা, অনলাইনে আবেদন ও বিভিন্ন ডিজিটাল সেবার কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকলে দোকান খোলা রেখেও কার্যত কোনো কাজ করা সম্ভব হচ্ছে না।
২৫ মিনিট আগে