
পবিত্র ঈদুল ফিতরের প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই রাজধানীর জুরাইনের শপিং মলগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবার সকাল থেকেই এসব শপিং মলগুলোতে কেনাকাটা করতে আসেন ক্রেতারা। ফুটপাতের দোকানগুলোতেও ভিড় দেখা গেছে।
জুরাইন রেলগেট-সংলগ্ন এলাকায় রয়েছে ছোট-বড় ছয়টি শপিং মল। এগুলো হলো বিক্রমপুর প্লাজা, রহমান ম্যানশন, বুড়িগঙ্গা সেতু মার্কেট, হাবিবুল্লাহ মার্কেট, আলম সুপার মার্কেট ও রেজিয়া কমপ্লেক্স। এ ছাড়া ফুটপাতে রয়েছে বিভিন্ন পসরার কয়েক শ দোকান। ফলে এই এলাকার মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকেও কেনাকাটা করতে আসেন হাজার হাজার ক্রেতা।
এদিকে অতিরিক্ত ভিড়ের সুযোগে পকেটমারের উৎপাত বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, বেশ কয়েকজন নারী ক্রেতার টাকা ও মোবাইল ফোন পকেটমাররা নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছেন তাঁরা।
বিক্রমপুর প্লাজায় কেনাকাটা করতে আসেন নাজমা। তিনি জানান, এবার পোশাকসহ সব জিনিসের দাম বেশি। তিনি আরও বলেন, ‘ভিড় এড়াতে আগেই কেনাকাটা করতে আসলাম। কিন্তু দেখি প্রচুর ভিড়। বাচ্চাদের জন্য শার্ট, প্যান্ট ও গেঞ্জি কিনলাম।’

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে সেতু মার্কেটে কেনাকাটা করতে আসা শিউলি বলেন, ‘ভাবছিলাম নিরিবিলিভাবে কেনাকাটা করব। কিন্তু এসে দেখি প্রচুর ক্রেতাদের সমাগম। ক্রেতাদের প্রচুর ভিড়ে জানি না কিছু কিনতে পারব কি না।’ তবে এবার কাপড়-চোপড়ের দাম অনেক বেশি বলে তিনি অভিযোগ করেন।
সরকারি চাকরিজীবী আরেক ক্রেতা নাজমুল বলেন, ‘কয়েক দিন পরেই পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে খুলনা চলে যাব। তাই দিন কেনাকাটা করতে আসলাম। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে কেনাকাটা করতেই হিমশিম খাচ্ছি।’
এ ব্যাপারে বিক্রমপুর প্লাজার সুমাইয়া ফ্যাশনের মালিক হুমায়ুন কবির জানান, এবার আগেভাগেই ক্রেতারা কেনাকাটা করতে আসছেন। ভালোই বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এতে সন্তুষ্ট। তবে আমাদের বেশি দাম দিয়ে কিনতে হওয়ায়, বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
এ ব্যাপারে বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব ও বুড়িগঙ্গা সেতু মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি নাজিমুল আলী নাজিম বলেন, ‘এবার পকেট মারের উৎপাত অনেক বেশি। অনেক মহিলার টাকা ও মোবাইল ফোন পকেটমাররা নিয়ে যাওয়ার অভিযোগ আমরা পেয়েছি। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে আমরা নিজস্ব অতিরিক্ত সিকিউরিটি রেখেছি। তবে স্থায়ীভাবে পুলিশ না থাকলেও তারা মাঝে মাঝে এসে টহল দিয়ে যান।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে