‘ভেটেরানস বাংলাদেশ’ সংগঠনের আত্মপ্রকাশ

দেশে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন দাবি করে আত্মপ্রকাশ করল প্রবীণ সামরিক সদস্যদের সংগঠন ‘ভেটেরানস বাংলাদেশ’। এ উপলক্ষে আয়োজিত দেশের উন্নয়ন, সামাজিক সংহতি ও মানবিক সেবায় অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক সদস্যদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আমীন আহমেদ আফসারী।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভেটেরানস বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও ‘দেশগঠনে ভেটেরানদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভেটেরানস বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
মেজর আমীন আহমেদ আফসারী বলেন, কর্মজীবন শেষে ভেটেরানদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা জাতির জন্য মূল্যবান সম্পদ। এই মানবসম্পদকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতেই অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসেবে ‘ভেটেরানস বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা হয়েছে।
সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, সংগঠনটির লক্ষ্য ভেটেরানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা জোরদার এবং শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, যুব উন্নয়ন, কারিগরি দক্ষতা, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা।
সংগঠনটির আহ্বায়ক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভেটেরানরা শিক্ষা, সামাজিক নেতৃত্ব, দুর্যোগ মোকাবিলা ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশেও লাখ লাখ প্রশিক্ষিত ও অভিজ্ঞ ভেটেরান রয়েছেন। তাদের দক্ষতাকে সুসংগঠিতভাবে কাজে লাগানো গেলে তা দেশের জন্য একটি বড় সম্পদে পরিণত হবে।
সাবেক মেজর আফসারী আরও বলেন, বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ভেটেরানদের কল্যাণে দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন এবং যুক্তরাষ্ট্রের জিআই বিলের আদলে ‘ভি বিল বিডি-২০২৬’ প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আমীন আহমেদ আফসারী বলেন, ভেটেরানস বাংলাদেশের মূল দর্শন হলো—ঐক্য, শৃঙ্খলা ও সেবা। সংগঠনটি স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, মানবসেবা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হবে।
সরকারের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ এবং দেশের সব ভেটেরানকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান সাবেক এ সেনা কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান। এতে সভাপতিত্ব করবেন ভেটেরানস বাংলাদেশের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
সংগঠনটির সদস্যসচিব অনারারি ক্যাম্পেন (অব.) আফাজুল হক, লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মেজর (অব) এম. সরোয়ার হোসেন, সদস্য সার্জেন্ট (অব.) আবু বক্কর সিদ্দিক, সার্জেন্ট (অব.) আলী আকবর, ভেটেরানস বাংলাদেশের মিডিয়া সাব-কমিটির সভাপতি মেজর (অব.) শেখ মো. ইউসুফ রেজা প্রমুখ।

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে