মুন্সিগঞ্জে স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা আক্তার।
এই মামলার গ্রেপ্তার আসামির হলেন—মো. মিল্লাদ হোসেন মুন্না (১৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও এহসান ওরফে মেঘ (২৩)।
হাজির করা হলে সন্ধ্যায় এহসান ওরফে মেঘের ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক রহিমা আক্তার তাদের তিনজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল রোববার তাঁদের সিরাজগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এহসান ওরফে মেঘের ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ করার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, তেজগাঁওয়ের বাসা থেকে কাজে বেরিয়ে গত ৭ মার্চ নিখোঁজ হন প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া। এ নিয়ে ৮ মার্চ তার স্ত্রী ফাহামিদা আক্তার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ওই দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশের ঝোপ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দিন আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে লাশটি মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। এরপর ২১ মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলনের পর শনাক্ত করেন তাঁর স্ত্রী ফাহমিদা আক্তার ও স্বজনেরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়।

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোসহ ভিড়ের মাঝে বাইকে ঘষা লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে অন্য বাইকারদের বাগ্বিতণ্ডা হয়।
১৪ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
১৮ মিনিট আগে
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে। তারা নিজ নিজ উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টল দিয়েছে। দর্শনার্থীদের জন্য দুটি পিঠার স্টলও রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি ড্রাম থেকে ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে