
ইরানকে আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না এবং দেশটির ভূগর্ভে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত খুঁড়ে বের করার কাজে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো হামলার ফলে যে তেজস্ক্রিয় ধূলিকণা তৈরি হয়েছে, তা খুঁড়ে বের করে সরিয়ে ফেলা হবে। তিনি বলেন, মার্কিন স্পেস ফোর্সের স্যাটেলাইটের মাধ্যমে ওই এলাকাগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে। হামলার দিন থেকে এখন পর্যন্ত সেখানে কোনো কিছু স্পর্শ করা হয়নি।
যদিও ইরানের বর্তমান শাসনব্যবস্থা এখনো বহাল রয়েছে, তবু ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেছেন, সেখানে ‘শাসন পরিবর্তন’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে বর্তমানে শুল্ক ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে দেশ ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে, যুক্তরাষ্ট্র সেই দেশের সব ধরনের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা পরিকল্পনার অধিকাংশ পয়েন্টে ইরান ইতিমধ্যে ঐকমত্য পোষণ করেছে। তবে বক্তব্যটি কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে। কারণ, যুদ্ধবিরতি ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন, আলোচনার ভিত্তি হবে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব, কিন্তু এখন তিনি পুনরায় ওয়াশিংটনের ১৫ দফাকেই আলোচনার মূল ভিত্তি হিসেবে সামনে আনছেন।
উল্লেখ্য, ইরান এখন পর্যন্ত ট্রাম্পের এই দাবিগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক সম্মতি জানায়নি। ধারণা করা হচ্ছে, আগামী শুক্রবার শুরু হতে যাওয়া আনুষ্ঠানিক আলোচনায় এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত দর-কষাকষি হবে।

গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
১৪ মিনিট আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
৩০ মিনিট আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১২ ঘণ্টা আগে