
প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের একটি দল। গতকাল রোববার তাঁদের সিরাজগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিল্লাদ হোসেন মুন্না (১৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও এহসান ওরফে মেঘ (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি সাদা প্রাইভেট কারও জব্দ করা হয়।
তেজগাঁওয়ের বাসা থেকে কাজে বেরিয়ে গত ৭ মার্চ নিখোঁজ হন প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া। এর এক দিন পর মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশের ঝোপ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে মহানগর ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সবাই সমকামী এবং হিজড়া। তারা ‘Grindr’ নামক একটি সমকামী চ্যাটিং অ্যাপের মাধ্যমে লোকজনকে ‘রুম ডেটের’ কথা বলে বাসায় ডেকে নেয়। এরপর বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা-পয়সাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়। ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার সঙ্গে আলিফের ‘Grindr’ গে চ্যাটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদেই গত ৭ মার্চ আলিফের কলাবাগানের বাসায় যান ইমতিয়াজ।
পুলিশ জানায়, ইমতিয়াজ সেই বাসায় যান। আলিফের সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় পান আরাফাত, মেঘ, মুন্না ও আনোয়ার। এটি তাঁদের পূর্বপরিকল্পিতই ছিল। ওই ইস্যুকে কেন্দ্র করে মারধর ও ইমতিয়াজের কাছে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। ইমতিয়াজ টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁর বুকে ও পিঠে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়।
ইমতিয়াজের মৃত্যু নিশ্চিত হলে আসামিরা মৃতদেহ নামিয়ে মেঘের প্রাইভেটকারে উঠিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকার কামারকান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশে ঝোপে ফেলে দেয়।
এরপর তারা আলিফকে বাসাবো, আনোয়ারকে গ্রিনরোডে নামিয়ে দিয়ে আরাফাত, মেঘ ও মুন্না প্রথমে নারায়ণগঞ্জ পরে চাঁদপুর, মুন্সীগঞ্জ ও কুমিল্লা হয়ে ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়।
ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের অবস্থানে অভিযান পরিচালনা করলে তাঁরা পালিয়ে আবার একই পথে বাংলাদেশে ফিরে আসেন।
তেজগাঁও জোনাল টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু এবং পুলিশ পরিদর্শক মো. মাসুদ রানা এ অভিযানে নেতৃত্ব দেন।
এই ঘটনায় জড়িত আরাফাত ওরফে ফয়সাল আহমেদ রাহাত ওরফে হৃদয় এবং আলিফ এখনো পলাতক। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আরও পড়ুন:

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২৩ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২৩ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬