
পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ঈদযাত্রায় এবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। কিন্তু তার এক দিন আগেই কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের ঢল নেমেছে। নিয়ম অনুযায়ী আজ ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আগামী ২৬ এপ্রিলের।
আজ শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। সাধারণ মানুষ ঈদের আগেই তাদের পরিবার-পরিজনকে গ্রামের বাড়ি পাঠানোর জন্য আগেভাগে ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য এসেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন-চার দিন ধরেই কমলাপুরে রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীরা সকাল থেকেই এমন ভিড় করছে। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং ঈদের অগ্রিম টিকিট বিক্রির এক দিন আগে হওয়ায় ভিড়টা আরও বেড়েছে। বাংলাদেশ রেলওয়ে যেহেতু পাঁচ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করে। ফলে আজ যাত্রীরা ২২ থেকে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট কাটতে পারছেন।
এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আগামী ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই দিন আগামী ২৭ এপ্রিলে টিকিট দেওয়া হবে। তবে যেসব যাত্রী আগামী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চায়, তারাই মূলত আজকে টিকিট কাটতে এসেছে। টিকিট কাটতে আসা যাত্রীদের অনেক ভিড় আছে কমলাপুর রেলস্টেশনে। সবগুলো কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ যাত্রীরা টিকিট পাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে।’
এদিকে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। সে ক্ষেত্রে ২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট। ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট। ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট। ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট। ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের অগ্রিম টিকিট। এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট দেওয়া শুরু হবে ১ মে থেকে। এই দিন দেওয়া হবে ৫ মের অগ্রিম টিকিট।
এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্মসনদের ফটোকপি দেখাতে হবে। একজন যাত্রী চারজনের টিকিট কাটবে, সে ক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে, না হলে টিকিট দেওয়া হবে না।
এদিকে এর আগে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, এবার ৫ স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া (পুরোনো রেল ভবন)। তা ছাড়া ঈদে ছয়টি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল ১ জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল ১ জোড়া। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না।

সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।
১১ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৩ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে