
প্রান্তিক পোলট্রি খামারিদের রক্ষায় ডিম আমদানি বন্ধ করতে হবে। ডিম ও মুরগির উৎপাদন খরচ কমাতে পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম কমাতে হবে, প্রয়োজনে মুরগির বাচ্চা আমদানি করার দাবিও জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার এসব দাবি তুলে ধরেন।
সুমন হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, ‘ডিম ও মুরগি উৎপাদনে স্বয়ংসম্পন্ন বাংলাদেশে প্রতিদিন সকল প্রকার ডিমের চাহিদা ৪ কোটি, আর উৎপাদন আছে ৫ কোটি। তাই ডিম আমদানি নয়, ডিম রপ্তানি করার সময় হয়েছে আমাদের। পোলট্রি শিল্পে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে ৫০-৬০ লাখ উদ্যোক্তার কর্মসংস্থান। কর্মসংস্থান রক্ষার তাগিদে ডিম আমদানি বন্ধ করতে হবে এবং প্রান্তিক খামারিদের লসের হাত থেকে রক্ষা করতে হবে। দেশের বাজারে ডিমের দাম বেশি কেন, তা তদারকি করে পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম কমিয়ে, ডিম ও মুরগির উৎপাদন খরচ কমালে, ডিমের দাম কমানো সম্ভব।’
ভারতের চেয়ে আমাদের দেশে ডিম, মুরগির উৎপাদন খরচ অনেক বেশি উল্লেখ করে সুমন হাওলাদার বলেন, ‘ভারতে ৫০ কেজির ১ বস্তা ব্রয়লার ফিডের মূল্য বাংলা টাকায় ২৭০০ টাকা। এক বস্তা লেয়ার ফিডের মূল্য ১৮৭৫ টাকা। একটি ব্রয়লার মুরগির বাচ্চার মূল্য ২৮ টাকা। একটি লেয়ার বাচ্চার মূল্য ২৫-৩০ টাকা। তাই একটি ডিমের উৎপাদন খরচ বাংলা টাকায় ৫-৬ টাকা। আর তাদের বাজারে একটি ডিম বিক্রি হয় ৭ টাকা থেকে সাড়ে ৭ টাকায়। এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১১০-১২০ টাকা, বিক্রি করেন ১৫০-১৬০ টাকায়। তাদের উৎপাদন খরচ কম, তাই তারা কম দামে বিক্রি করেও লাভ করতে পারে।’
অন্যদিকে বাংলাদেশের বাজারে এক বস্তা ব্রয়লার ফিডের দাম ৩৫০০ টাকা, ৫০ কেজি এক বস্তা লেয়ার ফিডের মূল্য ২৯০০ টাকা। একটি ব্রয়লার বাচ্চার মূল্য ৫০-৬০ টাকা। একটি লেয়ার বাচ্চার মূল্য ৭০-৭৫ টাকা। বাংলাদেশে একটি ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা থেকে ১১ টাকা। বাচ্চার দাম ৩৫ টাকা ধরে এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬৭ টাকা। বাচ্চার দাম বেড়ে গেলে উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে ভারতের তুলনায় বাংলাদেশের ডিম ও মুরগির উৎপাদন খরচ ডাবল। এ বিষয়ে সরকার তদারকি করে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের সহসভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত খামারি মো. জাকির হোসেন প্রমুখ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ২২ জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, কুকুরের কামড়ানোর পর সময়মতো জনপ্রতিনিধি, প্রশাসন বা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাননি তাঁরা। সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন ও চিকিৎসা...
৭ মিনিট আগে
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী গত ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এমপিও আবেদন করা হয়। কিন্তু প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়নি। ২০১৩ সালে সরকার ২৬ হাজার ১৯টি...
১৪ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর পল্লবীতে ওই শিশুর বাসার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে বেলা ২টার পর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ করা হয়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ভুক্তভোগীর ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে অভিযান চালিয়ে ওই ভাই ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে