রাজধানীর ডেমরা এলাকায় ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদসংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হলেও তাঁরা বর্তমানে ডেমরায় ভাড়া থাকেন। ইসরাফিল একটি মেডিকেলে কাজ করতেন বলে দাবি করলেও নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম তিনি কখনো জানাননি। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
সুরিয়া বেগম আরও বলেন, ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি টাকা চাইতেন। গত পরশু দিন এবং গতকালকেও তিনি ৫০০ করে ১ হাজার টাকা নিয়েছিলেন। আজ ভোরে আবার টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর শুরু করলে ছোট ছেলে নূর হোসেন (১৭) বাধা দেয়। এতে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয় এবং একপর্যায়ে নূর হোসেন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ইসরাফিল মারা যান।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
১৬ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ইসলাম (৪৫) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
২৪ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ড্রোনসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। অস্বাভাবিক আকৃতির লাল রঙের বস্তুটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
৩৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জড়িপ শেখ (৬৫) ওই গ্রা
৩৯ মিনিট আগে