
নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।
আজ বুধবার (২৫ মার্চ) রাজধানীর বেইলি রোডে ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় তিনি এসব কথা বলেন।
মো. আব্দুস সালাম বলেন, ‘স্বাধীনতার পরও দেশের মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়তে হবে। এই দেশ স্বাধীন করেছি আমরা আর এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তোমাদের। দেশকে ভালোবাসতে হবে, দেশের সংস্কৃতি, মানুষ ও ঐতিহ্যকে ধারণ করতে হবে।’
আব্দুস সালাম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা আলোচনার মাধ্যমে অর্জিত নয়; রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই এই স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মৃতিচারণ করে জানান, ছাত্রজীবনেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে যুক্ত হন। অস্ত্র না থাকলেও ছাত্ররা বিভিন্নভাবে প্রতিরোধের প্রস্তুতি নেন, এমনকি স্কুলের ল্যাব থেকে রাসায়নিক সংগ্রহ করে বোমা তৈরির চেষ্টা করা হয়। ২৫ মার্চের হত্যাযজ্ঞ চোখে দেখার পরই তিনি শপথ নেন— দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
আব্দুস সালাম বলেন, ১৯৪৭ সালের পর থেকেই পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্য চাপিয়ে দেওয়া হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ–অভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন—সবকিছুই ছিল স্বাধীনতার পথে বাঙালির অগ্রযাত্রা। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়।
মেধা পাচার বন্ধ করে তরুণদের দেশেই কাজ করার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, মেধা ও দেশপ্রেম একসঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে আব্দুস সালাম মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের স্মরণ করেন।
স্মৃতিচারণ সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল থেকে বারনই নদের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ও মাছ মরে ভাসতে থাকে। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে জেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন সিংড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নাটোর...
১ মিনিট আগে
কক্সবাজার সদরে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকেরা হলেন চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া এবং তাঁদের এক সহযোগী।
১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর হিসেবে পরিচিত আবদুর রহমান ওরফে শামীমের কবর পাকা করে দিয়েছে পরিবার। ভবিষ্যতে আবারও কবর খুঁড়ে দেহাবশেষ তুলে নেওয়ার ঘটনা ঠেকাতে গতকাল রোববার পরিবারের উদ্যোগে ইট দিয়ে গেঁথে কবরটি ঢালাই করা হয়। এর আগে রাতের আঁধারে কবর খুঁড়ে শামীমের দেহাবশেষ তাঁর প্রতিষ্ঠিত দরবারে নিয়ে যাওয়ার...
৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মাইকিং করে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাঁদের অবস্থান নেওয়ার কথা। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪
৮ মিনিট আগে